নকলায় সিএনজি-ভটভটি সংঘর্ষে শিশু নিহত

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নকলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে মুজাহিদুল ইসলাম নামে ১৭ মাস বয়সী

2026-08-07T13:59:22+00:00
2026-08-07T13:59:22+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
সারাদেশ
নকলায় সিএনজি-ভটভটি সংঘর্ষে শিশু নিহত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:৫৯ পিএম 
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
শেরপুরের নকলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে মুজাহিদুল ইসলাম নামে ১৭ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা-মাসহ আরও পাঁচজন। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ধনাকুশা এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদুল ধনাকুশা এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন দম্পতির সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মায়ের কোলে থাকা শিশু মুজাহিদুল ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনায় আহত সিএনজি যাত্রী নাহিদ হাসান (১৫) ও জাহানারা বেগম (৫৫) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও নিহত শিশুর মা নিলুফা ইয়াসমিন (২৫), বাবা মনিরুল ইসলাম (৩০) ও ফুরকান হামিদ (৩০) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নকলা  সিএনজি  ভটভটি  সংঘর্ষ  শিশু নিহত  সময়ের আলো  শেরপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: