পারফিউমের ভুল ব্যবহারে রয়েছে যেসব ঝুঁকি

সময়ের আলো ডেস্ক

ফিচার

প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে পারফিউম ব্যবহার অনেকেরই নিয়মিত অভ্যাস। এটি যেমন ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, তেমনি

2026-08-07T17:39:24+00:00
2026-08-07T17:39:24+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
পারফিউমের ভুল ব্যবহারে রয়েছে যেসব ঝুঁকি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:৩৯ পিএম 
প্রতীকী ছবি
প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে পারফিউম ব্যবহার অনেকেরই নিয়মিত অভ্যাস। এটি যেমন ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, তেমনি ভুলভাবে বা অতিরিক্ত ব্যবহার করলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

পারফিউমে থাকা বিভিন্ন সুগন্ধি উপাদান, প্রিজারভেটিভ ও অন্যান্য রাসায়নিক সংবেদনশীল ত্বকের মানুষের ক্ষেত্রে অ্যালার্জির ঝুঁকি বাড়াতে পারে। ব্যবহারের পর ত্বকে চুলকানি, লালচে ভাব, ফুসকুড়ি বা জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিলে সেই পারফিউম ব্যবহার বন্ধ করা উচিত।

তীব্র সুগন্ধ অনেকের মাথাব্যথা বা মাইগ্রেনের কারণও হতে পারে। বিশেষ করে বন্ধ ঘর বা ভিড়ের মধ্যে অতিরিক্ত পারফিউমের গন্ধ অস্বস্তি তৈরি করতে পারে। যাদের হাঁপানি বা শ্বাসতন্ত্রের অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রে কড়া সুগন্ধ কাশি, নাক বন্ধ হওয়া কিংবা শ্বাসকষ্টের উপসর্গ বাড়িয়ে দিতে পারে।


এ ছাড়া মুখের খুব কাছে পারফিউম স্প্রে করলে চোখ ও নাকে জ্বালাপোড়া, পানি পড়া বা অস্বস্তি হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, পারফিউম সরাসরি ক্ষত বা সংবেদনশীল ত্বকে ব্যবহার না করাই ভালো। নতুন কোনো পারফিউম ব্যবহারের আগে অল্প পরিমাণে পরীক্ষা করে নেওয়া উচিত।

পাশাপাশি পণ্যের উপাদান, উৎপাদনের তারিখ ও মেয়াদ যাচাই করে কেনা এবং শিশুদের নাগালের বাইরে সংরক্ষণ করাও জরুরি।

পরিমিত ও সঠিকভাবে পারফিউম ব্যবহার করলে সুগন্ধ উপভোগ করা যায় নিরাপদেই। তবে অসতর্ক ব্যবহার সৌন্দর্যের বদলে স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   পারফিউম  ঝুঁকি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: