কোরিয়ানদের মতো সুন্দর ত্বক পেতে চাইলে যা করবেন

সময়ের আলো ডেস্ক

ফিচার

কোরীয় রূপচর্চার নানা পদ্ধতি এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে কমবয়সিরা এখন কোরীয় কায়দায় ফেশিয়াল করাতে পার্লারে ছুটছেন। তাদের

2026-08-04T11:19:57+00:00
2026-08-04T11:21:29+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
কোরিয়ানদের মতো সুন্দর ত্বক পেতে চাইলে যা করবেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:১৯ এএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ১১:২১ এএম
কোরিয়ান তরুণী। ছবি : সংগৃহীত
কোরীয় রূপচর্চার নানা পদ্ধতি এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে কমবয়সিরা এখন কোরীয় কায়দায় ফেশিয়াল করাতে পার্লারে ছুটছেন। তাদের মতো চকচকে, মসৃণ ও দাগহীন ত্বক পাওয়ার আকাঙ্ক্ষা সবার রয়েছে। সেজন্য বিভিন্ন ধরনের ত্বকের থেরাপিও দেশে এসেছে। তবে, কেবল চালের গুঁড়ো দিয়েই কোরীয়দের মতো স্বচ্ছ ও ঝকঝকে ত্বক পেতে পারেন। 

চালের গুঁড়ো দিয়ে ফেস-মাস্ক বানাবেন যেভাবে

চালের গুঁড়ো ও চাল ধোয়া পানির মাস্ক

দুই চামচ চালের গুঁড়োর সঙ্গে ২-৩ চামচ চাল ধোয়া পানি এবং ১ চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন। একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে ফেলুন। এরপর মুখ ধুয়ে নিয়ে প্যাকটি লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


চালের গুঁড়ো দই ও মধুর প্যাক

এক চামচ চালের গুঁড়োর সঙ্গে ১ চামচ দই ও ১ চামচ মধু মিশিয়ে নিন। এরপর সব উপাদান ভালোভাবে ফেটিয়ে প্যাক বানিয়ে ফেলুন। এবার মুখে ও ঘাড়ে মেখে ১৫ মিনিট রাখুন। এরপর বৃত্তাকারে আলতো হাতে মালিশ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

চালের গুঁড়ো ও অ্যালোভেরা প্যাক

চালের গুঁড়ো ও অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে মাখলে দাগছোপ দূর হয়ে ত্বক ঝকঝকে ও মসৃণ হয়ে যাবে। ১ চামচ চালের গুঁড়োর সঙ্গে ২ চামচ তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক বানিয়ে ফেলুন। এবার মাস্ক মুখে মেখে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ৩ দিন ব্যবহার করলেই মুখের দাগছোপ উঠে যাবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   কোরিয়ান  সুন্দর ত্বক  করণীয়  রূপচর্চা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: