এই সরকার যেন দুর্গন্ধযুক্ত ডাস্টবিন : নাসীরুদ্দীন পাটওয়ারী

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড দেশের জন্য ক্ষতিকর ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠকনাসীরুদ্দীন পাটওয়ারী।

2026-08-08T02:24:29+00:00
2026-08-08T03:13:00+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
এই সরকার যেন দুর্গন্ধযুক্ত ডাস্টবিন : নাসীরুদ্দীন পাটওয়ারী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:২৪ এএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৩:১৩ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী। ছবি : সংগৃহীত
সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড দেশের জন্য ক্ষতিকর ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ সবচেয়ে বড় ঝুঁকির মুখে রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি এই সরকারের কার্যক্রম যত গভীরভাবে পর্যালোচনা করেছি, ততই মনে হয়েছে- এটি যেন একটি দুর্গন্ধযুক্ত ডাস্টবিন; কল্পনার চেয়েও বেশি হতাশাজনক।’ 

সরকারের এমন বহু সিদ্ধান্ত ও কর্মকাণ্ড রয়েছে, যা তাঁর দৃষ্টিতে দেশের জন্য ক্ষতিকর ও উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি।

যারা এখনো বর্তমান ব্যবস্থার প্রতি আস্থা রাখছেন, তাদের বাস্তবতা যাচাই এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। নিজের বিবেক দিয়ে পরিস্থিতি বিচার করারও পরামর্শ দেন তিনি।


দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সবচেয়ে বড় ঝুঁকির মুখে রয়েছে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ।

তরুণ প্রজন্মের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে পরিবর্তনের জন্য সংগঠিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও স্বাধীন রাষ্ট্র গড়তে হলে পরিবর্তনের দায়িত্ব অন্যের হাতে তুলে না দিয়ে তরুণদের নিজেদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সরকার  দুর্গন্ধযুক্ত ডাস্টবিন  নাসীরুদ্দীন পাটওয়ারী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: