এলো ফাহমিদা নবীর ‘অভিমানের শেষে’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নতুন একক গান নিয়ে এলেন নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। শিরোনাম ‘অভিমানের শেষে’। ‘শত মানুষের ভিড় এড়িয়ে, নির্জনতায় হারাই আমি; রংধনু

2026-08-08T03:20:55+00:00
2026-08-08T03:20:55+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
আনন্দ সময়
এলো ফাহমিদা নবীর ‘অভিমানের শেষে’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:২০ এএম 
কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। ছবি : সংগৃহীত
নতুন একক গান নিয়ে এলেন নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। শিরোনাম ‘অভিমানের শেষে’। ‘শত মানুষের ভিড় এড়িয়ে, নির্জনতায় হারাই আমি; রংধনু রং গুনে গুনে, স্মৃতির ঘরে ধুলো জমে’- এমন কথায় গানটি লিখেছেন রাজু চৌধুরী। এহসান রাহির সুরে গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। আমির খসরুর তত্ত্বাবধানে ক্রিয়েটিভ গ্যালেরিয়া থেকে নির্মাণ করা হয়েছে গানের অ্যানিমেশন ভিডিও। প্রযোজনা করেছেন কৌশিক কল্লোল। সম্প্রতি শব্দ কারিগর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

নতুন এই গান নিয়ে শিল্পী ফাহমিদা নবী বলেন, প্রেম ও বিরহের অনুভূতিতে সাত সুরে বাঁধনে নতুনভাবে তুলে আনা হয়েছে এই গানে। গীতিকার রাজু চৌধুরী তার কাব্যকথায় নান্দনিকতার ছাপ রাখার চেষ্টা করেছেন। এহসান রাহিও গানের সুরে মেলোডিকে প্রধান্য দিয়েছেন। সুমন কল্যাণের সংগীতায়োজনও সমায়োপযোগী। একইভাবে লিরিক্যাল ভিডিওতে আছে ভিন্নতা। সবমিলিয়ে ‘অভিমানের শেষে’ তেমনই একটি গান, যে ধরনের গানের জন্য প্রহর গুনে যান আমার ভক্তরা। আশা করছি, এ আয়োজন অনেকে মনে ছাপ ফেলবে।

এদিকে সম্প্রতি ‘জানলার কাঁচ’ শিরোনামের আরেকটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন ফাহমিদা নবী। এটি লিখেছেন ইমন আহমেদ, সুর ও সংগীত করেছেন কামরুজ্জামান সুজন। এ ছাড়া ফাহমিদা নবী ছয়টি নতুন মৌলিক গান নিয়ে প্রকাশ করতে যাচ্ছেন নতুন ডিজিটাল অ্যালবাম ‘এ শহরের গান’। অ্যালবামটি ইউটিউবের পাশাপাশি ডিজিটাল সিডি আকারেও প্রকাশ করা হবে। একই সঙ্গে গানগুলো ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলেও উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন শিল্পী। 


অ্যালবামের ছয়টি গানের কথা লিখেছেন গোলাম মোরশেদ। এর মধ্যে তিনটি গানের সুর করেছেন শামস সুমন এবং বাকি তিনটির সুর করেছেন লাবু রহমান, তমাল ও সজীব দাস। ফাহমিদা নবী জানান, ৫ আগস্টের মধ্যেই সব গানের মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। ভিডিওগুলো পরিচালনা করেছেন আশিক, তার সঙ্গে রয়েছেন শিল্পী নিজেও। 

এ প্রসঙ্গে ফাহমিদা নবী জানান, এখন নতুন গান মূলত ইউটিউবে প্রকাশিত হলেও ক্যাসেট ও সিডির সময়ের যে উচ্ছ্বাস ও অপেক্ষা ছিল, সেটি এখনও অনুভব করেন। সেই স্মৃতিকে ধরে রাখতেই ইউটিউবের পাশাপাশি ডিজিটাল সিডিতেও অ্যালবামটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন, যাতে আগ্রহীরা নিজেদের সংগ্রহে গানগুলো রাখতে পারেন। গানগুলোর কথা ও সুরের প্রশংসা করে শিল্পী বলেন, প্রতিটি গানের কথা ও সুর অত্যন্ত হৃদয়ছোঁয়া হয়েছে। আমার বিশ্বাস, অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। এ জন্য তিনি গীতিকার, সুরকার এবং নেপথ্যে কাজ করা সব সহযোগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ফাহমিদা নবী  অভিমানের শেষে  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: