‘বোতলকাণ্ড’ নিয়ে কথা বললেন হাসান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গান গাওয়ার সময় দর্শকসারি থেকে ছুড়ে মারা

2026-08-07T20:13:37+00:00
2026-08-07T20:13:37+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
‘বোতলকাণ্ড’ নিয়ে কথা বললেন হাসান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:১৩ পিএম 
আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গান গাওয়ার সময় দর্শকসারি থেকে ছুড়ে মারা হয় পানির বোতল। আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হলেও সংযত প্রতিক্রিয়া জানিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান পরিবেশনার মাঝেই দর্শকসারি থেকেই মঞ্চের দিকে বোতল ছুড়ে মারা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও প্রতিক্রিয়া। তবে বিষয়টি বড় করে দেখেননি হাসান। 

নিজের শান্ত প্রতিক্রিয়ায় হাসান বলেন, আমি কিছুই মনে করি নাই, হয়তো কেউ ভুল করে ফেলছে! ভবিষ্যতে আর কারও ওপর এ রকম না হয় এই কামনা রইলো। 


এ ঘটনার পর দেশের সংগীতাঙ্গনের অনেক শিল্পী ও তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে মতামত জানিয়েছেন। তারা কনসার্টে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং এ ধরনের আচরণকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেন। 

তাদের অনেকেই বলেন, মতের অমিল বা ব্যক্তিগত অপছন্দ থাকতেই পারে, কিন্তু কোনো শিল্পীর প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 
‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টটির আয়োজন করে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পী অংশ নেন। 

এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা এখনও অব্যাহত রয়েছে। অনেকেই আশা করছেন, ভবিষ্যতে সাংস্কৃতিক আয়োজনগুলোতে শিল্পীদের জন্য আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে, যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   বর্ষা বিপ্লবের গান  কনসার্ট  আর্ক  ভোকালিস্ট হাসান 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: