ক্যান্সারের কাছে হার মানলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সিডনি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দুর্লভ ও আক্রমণাত্মক ধরনের পিত্তনালির ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিডনি

2026-08-07T20:10:03+00:00
2026-08-07T20:10:03+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
আনন্দ সময়
ক্যান্সারের কাছে হার মানলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সিডনি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:১০ পিএম 
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিডনি টাওল। ছবি : সংগৃহীত
দুর্লভ ও আক্রমণাত্মক ধরনের পিত্তনালির ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিডনি টাওল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিবারের পক্ষ থেকে সিডনির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর খবর জানানো হয়। পরিবার জানায়, পিত্তনালির ক্যান্সার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার জটিলতায় তার মৃত্যু হয়েছে।

টিকটকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সিডনির ভাই অস্টিন টাওল বলেন, প্রায় তিন বছর ধরে কোলাঞ্জিওকারসিনোমা (পিত্তনালির ক্যান্সার) সঙ্গে লড়াই করার পর সিডনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তার পাশে পরিবারের সদস্যরা ছিলেন।

মৃত্যুর কয়েক দিন আগে সিডনিকে হসপিস কেয়ারে নেওয়া হয়েছিল। তিনি নিউইয়র্ক সিটিতে বসবাস করতেন। টিকটকে তার অনুসারী ছিল ১০ লাখের বেশি এবং ইনস্টাগ্রামে ২ লাখেরও বেশি।


গত তিন বছর ধরে কেমোথেরাপি, চিকিৎসা, শারীরিক ও মানসিক সংগ্রামের নানা অভিজ্ঞতা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন সিডনি। তার সাহস, ইতিবাচক মনোভাব এবং লড়াইয়ের গল্প লাখো মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।

পরিবার এক বিবৃতিতে জানায়, সিডনি অসাধারণ সাহসিকতার সঙ্গে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেছেন। একই সঙ্গে তিনি দুর্লভ এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং মানুষকে নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হতে উৎসাহিত করেছেন।

সিডনির মৃত্যুর খবর প্রকাশের পর তার সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো অনুসারী শোক প্রকাশ করেন। অনেকেই তার পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, ক্যান্সারের বিরুদ্ধে তার লড়াই ও ইতিবাচক জীবনদৃষ্টি দীর্ঘদিন মানুষকে অনুপ্রাণিত করবে।

সূত্র : বিবিসি

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ক্যান্সার  জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েট  সিডনি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: