হাসপাতালে অভিনেতা মিঠুন চক্রবর্তী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

‘ডিসকো ড্যান্সার’খ্যাত ভারতের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন

2026-08-07T17:01:53+00:00
2026-08-07T17:01:53+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
আনন্দ সময়
হাসপাতালে অভিনেতা মিঠুন চক্রবর্তী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:০১ পিএম 
ভারতের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। সংগৃহীত ছবি
‘ডিসকো ড্যান্সার’খ্যাত ভারতের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শারীরিকভাবে অস্বস্তি অনুভব করায় দুই দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ডান হাতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগেও মিঠুন চক্রবর্তীর একই হাতে অস্ত্রোপচার হয়েছিল। তবে এবার কী কারণে পুনরায় অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা অভিনেতার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।  


অস্ত্রোপচারের পর মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল টিম তার প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করছে। 

তার ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন।


সময়ের আলো/ইউএমএইচ





  বিষয়:   মিঠুন চক্রবর্তী  অভিনেতা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: