আগস্টেই নিম্নচাপের শঙ্কা, বয়ে যেতে পারে তাপপ্রবাহ ও বজ্রঝড়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগরে একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে এই মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড়

2026-08-08T12:25:04+00:00
2026-08-08T12:25:04+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
জাতীয়
আগস্টেই নিম্নচাপের শঙ্কা, বয়ে যেতে পারে তাপপ্রবাহ ও বজ্রঝড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:২৫ পিএম 
আগস্টেই নিম্নচাপের শঙ্কা, বয়ে যেতে পারে তাপপ্রবাহ ও বজ্রঝড়
চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগরে একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে এই মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড় এবং এক থেকে দুটি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি প্রকাশিত আগস্ট মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি আগস্টে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। পাশাপাশি মাসজুড়ে ৫ থেকে ৬ দিন বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

আগস্ট মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।


এই মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সামগ্রিকভাবে বাড়তে পারে। মৌসুমী ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আগস্ট মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   আগস্ট  নিম্নচাপ  শঙ্কা  তাপপ্রবাহ  বজ্রঝড়  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: