বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, ১০ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে

জাতীয়

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী তিন দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণ

2026-08-08T12:05:22+00:00
2026-08-08T12:05:22+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
জাতীয়
বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, ১০ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:০৫ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী তিন দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং নদ-নদীর পানি বৃদ্ধির ফলে দেশের ১০ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। শুক্রবার (৭ আগস্ট) দেশের নদ-নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে প্রকাশিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে সিলেট ও ময়মনসিংহ এবং এর সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে।

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে সতর্কসীমায় পৌঁছাতে পারে। এর ফলে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে সিলেট জেলার কুশিয়ারা নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের বর্তমান বন্যা পরিস্থিতি আপাতত স্থিতিশীল থাকতে পারে।


গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বেড়েছে এবং আগামী তিন দিন তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে পানি সতর্কসীমায় প্রবাহিত হয়ে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। অন্যদিকে, গঙ্গা-পদ্মা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী পাঁচ দিন তা অব্যাহত থাকতে পারে।

রংপুর ও রাজশাহী বিভাগের আত্রাই, মহানন্দা, করতোয়া, যমুনেশ্বরী, ঘাঘট ও পুনর্ভবা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেলেও কিছু নদীর পানি হ্রাস পেয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আত্রাই নদীর পানি নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে, যার ফলে নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি কমলেও ধরলার পানি কিছুটা বেড়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদী-সংলগ্ন গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী দুই দিন এই ধারা অব্যাহত থেকে তৃতীয় দিনে তা স্থিতিশীল হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সময়ের আলো/জোই


  বিষয়:   বঙ্গোপসাগর  নিম্নচাপ  আশঙ্কা  নিম্নাঞ্চল  প্লাবিত  নদ-নদী  পানি বৃদ্ধি  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: