তনু হত্যা মামলায় ফের গ্রেফতার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।শনিবার (৮ আগস্ট)

2026-08-08T13:28:10+00:00
2026-08-08T13:32:12+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
তনু হত্যা মামলায় ফের গ্রেফতার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:২৮ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ১:৩২ পিএম
হাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৮ আগস্ট) পিবিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আদালতের আদেশের প্রেক্ষিতে ও আসামির পালিয়ে যাওয়া রোধকল্পে শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পিবিআই। তাকে কুমিল্লা আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।


পিবিআই জানায়, হাফিজুর রহমান চেম্বার জজ আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে পুলিশের প্রতি তাকে গ্রেফতারের নির্দেশ থাকায় তাকে ফের গ্রেফতার করা হয়েছে। 

পিবিআই আরও জানায়, এর আগে গত ২২ এপ্রিল তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে ৪ আগস্ট মুক্তি পান। গত ৬ আগস্ট হাইকোর্টের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে।

সময়ের আলো/মহু

  বিষয়:   তনু হত্যা  মামলা  গ্রেফতার  সাবেক সেনাসদস্য  হাফিজুর রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: