জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা

সময়ের আলো ডেস্ক

চাকরি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটির অধীনে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ পদে ৭ জনকে নিয়োগ দেওয়া

2026-08-08T21:48:55+00:00
2026-08-08T21:48:55+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
চাকরি
জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১১২ টাকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:৪৮ পিএম 
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়। ছবি : সংগৃহীত
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটির অধীনে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, ১২ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন পদ্ধতি : অনলাইনে

চাকরির ধরন : অস্থায়ী

প্রার্থীর ধরন : নারী - পুরুষ

কর্মস্থল : বাগেরহাট


আবেদন শুরু : ২২ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ : ১২ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত

বয়স : ১২ আগস্ট ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   জেলা প্রশাসক  কার্যালয়  নিয়োগ বিজ্ঞপ্তি  আবেদন 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: