বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম ও দশম গ্রেডের ১৯ ক্যাটাগরির পদে মোট ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
পদের নাম ও সংখ্যা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। পদভিত্তিক সংখ্যা ও বেতন স্কেল নিচে তুলে ধরা হলো।
১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)
পদসংখ্যা : ৯৭টি।
বেতন স্কেল : ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
২. সহকারী ব্যবস্থাপক (আইন)
পদসংখ্যা : ৬টি।
বেতন স্কেল : ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৩. সহকারী ব্যবস্থাপক (অর্থ)
পদসংখ্যা: ৬৩টি।
বেতন স্কেল : ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৪. সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)
- মেকানিক্যাল : ৭৪টি
- ইলেকট্রিক্যাল : ৪৯টি
- সিভিল : ৪০টি
- সিএসই/আইটি : ২৫টি
- কেমিক্যাল : ২৭টি
- পেট্রোলিয়াম : ১৪টি
- আইপিই : ৮টি
- মেটালার্জি/এমএমই : ৭টি
- ইলেকট্রনিকস : ২টি
- অটোমোবাইল : ১টি
বেতন স্কেল : ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৫. সহকারী ব্যবস্থাপক (জিওলজি)
পদসংখ্যা : ১২টি।
বেতন স্কেল : ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৬. সহকারী ব্যবস্থাপক (জিওফিজিকস)
পদসংখ্যা : ২টি।
বেতন স্কেল : ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৭. সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল)
পদসংখ্যা : ১টি।
বেতন স্কেল : ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৮. সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি)
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল : ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
৯. সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল : ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
১০. সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)
পদসংখ্যা : ১৫টি।
বেতন স্কেল : ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
১১. সহকারী ডিলার
পদসংখ্যা : ১টি।
বেতন স্কেল : ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
১২. সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
পদসংখ্যা : ১১টি।
বেতন স্কেল : ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
১৩. সহকারী কর্মকর্তা (প্রশাসন)
পদসংখ্যা : ৭৩টি।
বেতন স্কেল : ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-৯)।
১৪. সহকারী কর্মকর্তা (আইন)
পদসংখ্যা : ৪টি।
বেতন স্কেল : ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-৯)।
১৫. অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান
পদসংখ্যা : ১টি।
বেতন স্কেল : ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-৯)।
১৬. সহকারী কর্মকর্তা (অর্থ)
পদসংখ্যা : ৫৩টি।
বেতন স্কেল : ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-৯)।
১৭. উপসহকারী প্রকৌশলী
- মেকানিক্যাল : ৫৬টি
- ইলেকট্রিক্যাল : ৩২টি
- সিভিল : ৩১টি
- কম্পিউটার/আইটি : ৮টি
- ইলেকট্রনিকস : ৩টি
- অটোমোবাইল : ৯টি
- কেমিক্যাল : ৫টি
- পাওয়ার : ৫টি
- টেলিকম : ১টি
বেতন স্কেল : ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-৯)।
১৮. ট্রেইনি ডিলার
পদসংখ্যা : ৪টি।
বেতন স্কেল : ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-৯)।
১৯. সহকারী কর্মকর্তা (কারিগরি)/উপসহকারী কারিগরি কর্মকর্তা
পদসংখ্যা : ১১টি।
বেতন স্কেল : ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-৯)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
পদ অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত ভিন্ন। সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত যোগ্যতা জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
বয়সসীমা
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন ফি
সব পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২৩ টাকা। তবে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের—ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের—জন্য সার্ভিস চার্জসহ আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত অনলাইন
লিংকের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে ১৮ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা।
যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ইউজার আইডি পাবেন, তারা পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। সে হিসাবে ফি জমা দেওয়ার শেষ সময় ২০ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা।
সময়ের আলো/এসএকে