রাজধানীতে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গাবতলীর দীপনগর মাছের আড়তের পাশে মাছ বহনকারী একটি ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত

2026-08-09T02:09:12+00:00
2026-08-09T02:09:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
রাজধানীতে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ২:০৯ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর গাবতলীর দীপনগর মাছের আড়তের পাশে মাছ বহনকারী একটি ফ্রিজিং গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালক মো. ফারুক হোসেন (৪০) আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমরানের মামাতো ভাই দেলোয়ার হোসেন সবুজ জানান, তাদের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। ইমরানের বাবার নাম সারোয়ার মোল্লা। তারা দীপনগরের একটি রেফ্রিজারেটরের দোকানে কাজ করেন।

সবুজ বলেন, দীপনগর এলাকায় একটি রেফ্রিজারেটরের দোকানের সামনে মাছ বহনকারী ফ্রিজিং গাড়ি মেরামত ও গ্যাস ভরার কাজ চলছিল। এ সময় হঠাৎ গাড়ির সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ইমরান ও ফারুক হোসেন আহত হন।


পরে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ইমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ফারুক হোসেন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি দারুস সালাম থানাকে জানানো হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাজধানী  ফ্রিজিং গাড়ি  সিলিন্ডার বিস্ফোরণ  যুবক  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: