জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে

2026-08-09T09:57:20+00:00
2026-08-09T09:57:20+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৯:৫৭ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান, কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে আটক করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে এসে জাহাঙ্গীর গেট হয়ে মোড় নেওয়ার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই ওই আরোহী নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা কাভার্ডভ্যানটি আটকে রাখেন এবং এ সময় চালককে মারধর করেন কয়েকজন উত্তেজিত ব্যক্তি। রক্তাক্ত মরদেহ ও ভাঙা মোটরসাইকেল সড়কে পড়ে থাকায় সেখানে সৃষ্টি হয় সাময়িক যানজটের।

ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা জানান, মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে চলে যাওয়ার পর ট্রাকচালক সেটিকে বাঁচানোর কোনো তৎপরতা দেখাননি।

সময়ের আলো/জোই
  বিষয়:   জাহাঙ্গীর গেটে  কাভার্ডভ্যান  চাপা  মোটরসাইকেল  আরোহী নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: