মহাখালীতে ট্রেনের ধাক্কা, মাদ্রাসাছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় মুক্তারুল ইমরান (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।শনিবার (৮ আগস্ট) মহাখালীর পাগলারপুল এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা

2026-08-08T13:06:50+00:00
2026-08-08T13:06:50+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মহাখালীতে ট্রেনের ধাক্কা, মাদ্রাসাছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৬ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় মুক্তারুল ইমরান (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) মহাখালীর পাগলারপুল এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী হরিজন সোম জানান, সকালে ইমরান রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় গাজীপুরগামী একটি ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

ইমরানের মা মুক্তারা আক্তার জানান, তাদের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া গ্রামে। বর্তমানে তারা তেজগাঁওয়ের আরজতপাড়া এলাকায় ভাড়া থাকেন। ইমরানের বাবা জামাল হোসেন শান্ত পেশায় রিকশাচালক এবং মহাখালীতে তার একটি রিকশার গ্যারেজ রয়েছে।


তিনি আরও বলেন, সকালে গ্যারেজের চাবি নিয়ে বাবার কাছে মহাখালী যাচ্ছিল ইমরান। পরে লোকজনের মাধ্যমে তারা জানতে পারেন, ট্রেনের ধাক্কায় ইমরান আহত হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

ইমরান সাভারের হেমায়েতপুরের একটি মাদ্রাসার হেফজখানায় পড়াশোনা করত। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য ইমরানের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ট্রেন  ধাক্কা  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: