বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রেফতার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান কামালকে (৪৯)

2026-11-29T20:17:28+00:00
2026-11-29T20:17:28+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রেফতার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম 
মশিউর রহমান কামাল। ছবি : সংগৃহীত
মশিউর রহমান কামাল। ছবি : সংগৃহীত
বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান কামালকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বন্দর বাজারের ময়দার মিল এলাকায় তার নিজের গ্যাস সিলিন্ডারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মশিউর রহমান কামালকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হবে।


এদিকে, দলীয় নেতা-কর্মীরা রাজনৈতিক হয়রানিমূলক মামলায় মশিউর রহমান কামালসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বানারীপাড়া  সাবেক পৌর কাউন্সিলর কামাল  গ্রেফতার  বরিশাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: