বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, সংঘর্ষে আটক ৩

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দুই দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বাগেরহাট থেকে দূরপাল্লার সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

2026-11-29T18:53:44+00:00
2026-11-29T18:53:44+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, সংঘর্ষে আটক ৩
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম 
বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ছবি : সময়ের আলো
বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ছবি : সময়ের আলো
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দুই দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বাগেরহাট থেকে দূরপাল্লার সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে মহাসড়ক ও যানবাহনের নিরাপত্তার শঙ্কায় বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক ও শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার দুপুরে বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার ও সোমবার আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সড়কে সহিংসতা ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প পথে বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছিল খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। এ জন্য গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে বাস চালানোর পরিকল্পনা করা হয়েছিল। তবে রোববার সকালে সড়কে নিরাপত্তার শঙ্কা ও যাত্রী সংকটের কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাগেরহাট বাসস্ট্যান্ডের দোলা পরিবহনের কাউন্টার ম্যানেজার নাঈম শেখ বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার ঘটনা ঘটছে। এ কারণে বাগেরহাট থেকে দোলা পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি ঢাকাগামী যাত্রীও প্রায় নেই।

বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রী সলেমান হাওলাদার। তিনি বলেন, জরুরি প্রয়োজনে তাকে ঢাকায় যেতে হবে। এ জন্য মোড়েলগঞ্জ থেকে বাগেরহাটে এসেও ঢাকাগামী কোনো বাস পাননি। পরে লোকাল বাসে খুলনায় যাচ্ছেন। সেখানে ঢাকাগামী বাস পেলে তাতে করে ঢাকা যাবেন।


এদিকে, শনিবার সন্ধ্যায় বাগেরহাটের মোল্লাহাটে মধুমতী নদীর আবুল খায়ের সেতুর টোলপ্লাজা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মোল্লাহাট থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বাগেরহাট  বাস চলাচল বন্ধ  সংঘর্ষ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: