খুলনায় ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার খানজাহান আলী থানার তিনটি পৃথক স্থানে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।রোববার (২৯ নভেম্বর) ভোররাতে মোটরসাইকেলে

2026-11-29T16:43:58+00:00
2026-11-29T16:43:58+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম 
পেট্রোল বোমা। ছবি : সংগৃহীত
পেট্রোল বোমা। ছবি : সংগৃহীত
খুলনার খানজাহান আলী থানার তিনটি পৃথক স্থানে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

রোববার (২৯ নভেম্বর) ভোররাতে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এসব হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে ৪টার দিকে শিরোমনি বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের আটরা-গিলাতলা ও ফুলতলা উপজেলা শাখার জানালা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে জানালা ভেঙে বোমাটি ভেতরে গিয়ে পড়লে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরী ও পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

প্রথম ঘটনার ১০ মিনিট পর শিরোমনি বাজার সংলগ্ন বিআরটিসি বাস ডিপো লক্ষ্য করে আরেকটি পেট্রোল বোমা ছোড়া হয়। বোমাটি ডিপোর বাইরে পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর ঠিক ৫ মিনিট পর স্থানীয় একটি ল্যাটেক্স প্ল্যান্ট লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বোমা প্ল্যান্টের বাইরের দেয়ালে লেগে পাশের ড্রেনের পানিতে পড়ে নিভে যায় এবং অপরটি দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। এ ঘটনায়ও প্রতিষ্ঠানটির কোনো ক্ষতি হয়নি।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বশার জানান, গভীর রাতে মোটরসাইকেলে আসা দুই যুবক ১৫ মিনিটের ব্যবধানে তিনটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসব ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   খুলনা  পেট্রোল বোমা  নিক্ষেপ  খানজাহান আলী থানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: