শ্রীপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে রান্নার জন্য লাকড়ি আনতে গিয়ে বিষধর সাপের কামড়ে জুয়েনা আক্তার (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৯

2026-11-29T15:47:59+00:00
2026-11-29T15:47:59+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে রান্নার জন্য লাকড়ি আনতে গিয়ে বিষধর সাপের কামড়ে জুয়েনা আক্তার (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুয়েনা আক্তার উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফখরুল ইসলাম বাচ্চুর স্ত্রী। তার তিন মেয়ে ও দুই মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্বজন শামসুল হক জানান, রোববার বেলা ১১টার দিকে রান্নাঘরে কাজ করছিলেন জুয়েনা। রান্নার জন্য লাকড়ি আনতে গেলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।


শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বিজন কুমার মালাকার বলেন, হাসপাতালে ১২ -১৫ মিনিটের সময় জুয়েনা নামে একজন সাপে কামড়ের রোগী হাসপাতালে আনেন । আনার পরে দেখা গৃহবধূর কোনো প্রাণের স্পন্দন ছিল না। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। পরে তার স্বামী প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে মরদেহ নিয়ে যান।

সময়ের আলো/জোই
  বিষয়:   শ্রীপুর  সাপের কামড়  গৃহবধূ  মৃত্যু  গাজীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: