প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:৪১ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত কিশোরগঞ্জে পরকীয়ার সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মিলন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের বড়বাজার মোরগমহল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত তার স্ত্রী তাসলিমা (৪০) কে আটক করেছে পুলিশ। আহত মিলন মিয়া (৬০) একই এলাকার মেহর আলী (হাসু ফকির) এর ছেলে।
আরও পড়ুন
পুলিশ জানায়, স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতভর তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে রোববার সকালে ঘুমন্ত অবস্থায় তাসলিমা বঁটি দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই