শ্রীপুরে ইউএনও'র বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, পরিদর্শনে এমপি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ এবং মাওনা চৌরাস্তা উড়ালসেতু থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় এলাকায়

2026-11-29T14:51:59+00:00
2026-11-29T14:51:59+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীপুরে ইউএনও'র বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, পরিদর্শনে এমপি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:৫১ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ এবং মাওনা চৌরাস্তা উড়ালসেতু থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রায় আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

এ সময় তিনি বলেন, এটি পলাতক ফ্যাসিবাদী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ। তারা দেশকে অস্থিতিশীল করতে এবং দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়। তাদের কর্মকাণ্ডের কারণেই আজ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঁইয়া জানান, শনিবার রাত ১০টা ২২ মিনিটের দিকে তার সরকারি বাসভবনের সামনের সড়কে উপজেলা প্রশাসনের আঙিনায় একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় তিনি ভবনের দোতলায় অবস্থান করছিলেন। বিকট শব্দ শুনে বাইরে এসে ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন।


ইউএনও আরও জানান, বাসভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য ধরা পড়েছে। তবে ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

এর কিছু সময় পর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায়ও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর  শ্রীপুর  ইউএনও  বাসভবন  ককটেল বিস্ফোরণ  পরিদর্শন  এমপি  বাচ্চু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: