টেকনাফে সিএনজিসহ ৬ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা

2026-11-29T12:48:14+00:00
2026-11-29T12:48:14+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফে সিএনজিসহ ৬ হাজার পিস ইয়াবা জব্দ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফ থানার দমদমিয়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।

কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. শাহাদাত হোসেন নাঈমের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


জব্দ করা ইয়াবা ও সিএনজির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। মাদক পাচার ও বিস্তার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সময়েরে আলো/জোই
  বিষয়:   টেকনাফ  সিএনজি  ইয়াবা জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: