বেগমগঞ্জে বাসে আগুন দেওয়ার খবর, সত্যতা পায়নি পুলিশ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা গেটের সামনে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে

2026-11-29T11:48:33+00:00
2026-11-29T11:48:33+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
বেগমগঞ্জে বাসে আগুন দেওয়ার খবর, সত্যতা পায়নি পুলিশ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা গেটের সামনে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে পুলিশ বলছে, বাসে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। তদন্ত করেও এ ঘটনার কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের ভাষ্য।

স্থানীয়দের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অজ্ঞাতপরিচয় ৩ থেকে ৪ জন ব্যক্তি যাত্রীবিহীন বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ঘটনার ভিডিও ধারণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পৌরসভার পাহারাদার, বাসচালকসহ উপস্থিত ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে বাসটি চৌমুহনী বাজারের দিকে চলে যায়।

খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সেখানে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে অগ্নিসংযোগের কোনো আলামতও পাওয়া যায়নি।


পরে পুলিশ চৌমুহনী ডেল্টা জুট মিল গেটসংলগ্ন আনন্দ পরিবহনের বাস কাউন্টারে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে। কাউন্টারের লোকজন পুলিশকে জানান, বাসে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। সেখানে থাকা বাসগুলোতে তল্লাশি চালিয়েও আগুনে ক্ষতিগ্রস্ত কোনো বাসের সন্ধান পায়নি পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির বলেন, বাসে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্ত করেছে। তবে এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। যে পরিবহনের বাসে আগুন দেওয়ার কথা বলা হচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তিরাও ঘটনাটি সঠিক নয় বলে জানিয়েছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   নোয়াখালী  বেগমগঞ্জ  চৌমুহনী  আনন্দ পরিবহন  বাসে আগুন  অগ্নিসংযোগ  পুলিশ  বেগমগঞ্জ মডেল থানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: