রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতির দাবি

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর মুদি ও মনোহারি দোকান এবং গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ টাকা, চাল,

2026-11-29T11:09:36+00:00
2026-11-29T11:09:36+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতির দাবি
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:০৯ এএম 
রাজাপুরে অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ছবি : সময়ের আলো
রাজাপুরে অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ছবি : সময়ের আলো
ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর মুদি ও মনোহারি দোকান এবং গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ টাকা, চাল, চিনি, তেল, ফ্রিজসহ দোকানের সব মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

শনিবার (২৮ নভেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম রিপন সিকদার। তিনি ওই এলাকার করিম সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে রিপন সিকদারের দোকানে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন স্থানীয়রা। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকান ও গোডাউনের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ব্যবসায়ী রিপন সিকদার জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। রাত ৩টার দিকে বাজারের লোকজন ফোন করে আগুন লাগার খবর দেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, তাঁর দোকান ও গোডাউন আগুনে পুড়ছে।

তিনি বলেন, দোকানে নগদ টাকা ও বিকাশে জমা প্রায় এক লাখ টাকা, ৫০ বস্তা চাল, চিনি, গোডাউনে রাখা তেল, মুদি ও মনোহারি পণ্য এবং দুটি ফ্রিজ ছিল। এসব মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।


রিপন সিকদার আরও বলেন, দোকানে অটো সার্কিট দেওয়া ছিল। বিদ্যুৎ থেকে আগুন লাগেনি। রাতের আঁধারে কে বা কারা আগুন দিয়েছে, তা আমি দেখিনি। আমার সব শেষ হয়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি চাই।

রাজাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাজাপুর  ঝালকাঠি  অগ্নিকাণ্ড  দোকানে আগুন  গোডাউনে আগুন  ব্যবসায়ীর ক্ষতি  ফায়ার সার্ভিস  আগুনে পুড়ে ছাই  বড় কৈবর্তখালী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: