হিলি রেলস্টেশনের নিরাপত্তায় ১০ আনসার সদস্য মোতায়েন

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের সীমান্তবর্তী হিলি রেলস্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ ও

2026-11-29T10:19:13+00:00
2026-11-29T10:19:13+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
হিলি রেলস্টেশনের নিরাপত্তায় ১০ আনসার সদস্য মোতায়েন
হিলি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:১৯ এএম 
হিলি রেলস্টেশনের নিরাপত্তায় ১০ আনসার সদস্য মোতায়েন
হিলি রেলস্টেশনের নিরাপত্তায় ১০ আনসার সদস্য মোতায়েন
দিনাজপুরের সীমান্তবর্তী হিলি রেলস্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী দুই মাস তারা দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে হাকিমপুর উপজেলা আনসার-ভিডিপির নারী ও পুরুষ সদস্যরা স্টেশনে দায়িত্ব গ্রহণ করেন। উপজেলা কমান্ডিং অফিসারের নির্দেশনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা অনুযায়ী তারা পর্যায়ক্রমে ২৪ ঘণ্টা স্টেশনের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

এ সময় দিনাজপুর জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান হোসেন বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, রেলস্টেশনে দুর্বৃত্তদের নাশকতা প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। ভবিষ্যতেও তারা এ দায়িত্ব পালন করবেন। যেকোনো অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন তারা।


তিনি জানান, হিলি রেলস্টেশনে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

এ সময় হাকিমপুর উপজেলা আনসার-ভিডিপির সদস্য রিপন আহম্মেদ, সোহরাব হোসেন, হাফিজুর রহমান, আনারুল ইসলাম ও সিদ্দিক হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/জোই
  বিষয়:   হিলি রেলস্টেশন  আনসার সদস্য  আনসার-ভিডিপি  রেলস্টেশনের নিরাপত্তা  নাশকতা প্রতিরোধ  হাকিমপুর  দিনাজপুর  সীমান্ত এলাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: