সীমান্তে অপরাধ ঠেকাতে সতর্ক বিজিবি, তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ ঠেকাতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

2026-11-28T20:39:54+00:00
2026-11-28T20:39:54+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
সীমান্তে অপরাধ ঠেকাতে সতর্ক বিজিবি, তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম 
হিলি চেকপোস্ট পরিদর্শনকালে এসব কথা বলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান । ছবি : সময়ের আলো
হিলি চেকপোস্ট পরিদর্শনকালে এসব কথা বলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান । ছবি : সময়ের আলো
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ ঠেকাতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তির পাশাপাশি ড্রোন ব্যবহার করছে বাহিনীটি। একই সঙ্গে সীমান্ত এলাকার বাসিন্দাদের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে অপরাধ দমনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে হিলি চেকপোস্ট পরিদর্শনকালে এসব কথা বলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি বলেন, বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন। চোরাচালান, মাদক, মানব পাচার, অস্ত্র পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন তারা।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত এলাকার বাসিন্দারা বিভিন্নভাবে বিজিবিকে সহযোগিতা করছেন। সীমান্তে কোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।


পরিদর্শনকালে জয়পুরহাট-২০ বিজিবির অধীন হিলি সীমান্ত চৌকির (বিওপি) সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন তিনি।

এ সময়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারীসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   সীমান্ত  অপরাধ  ঠেকাতে  সতর্ক  বিজিবি  তথ্য দিয়ে  সহযোগিতা  আহ্বান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: