শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাদেশ

নিজেদের পছন্দের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন চা-শ্রমিকরা। দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ দেশের

2026-11-28T20:36:10+00:00
2026-11-28T20:36:10+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম 
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন শ্রমিকরা। ছবি : সময়ের আলো
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন শ্রমিকরা। ছবি : সময়ের আলো
নিজেদের পছন্দের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন চা-শ্রমিকরা। দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন চা-বাগানে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। 

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

শ্রীমঙ্গলের ভাড়াউড়া, কাকিয়াছড়া, ফুলছড়া ও কালীঘাট চা-বাগানের প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন শ্রমিকরা।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল থেকেই শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানের ভোটকেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মামুনুর রশীদ এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-বি-৭৭) নির্বাচন-২০২৬-এ দেশের পাঁচ জেলার ১৬৭টি চা-বাগানের ১ লাখ ৫৩ জন ভোটার ২৩০টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে অংশ নেওয়া জেলাগুলো হলো—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, মৌলভীবাজার জেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে চূড়ান্ত ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৮৭ জন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৪০টি পঞ্চায়েতের অধীনে ভোটার সংখ্যা ১৮ হাজার ৮২২ জন। জেলার মধ্যে শ্রীমঙ্গলেই সবচেয়ে বেশি পঞ্চায়েত ও ভোটার রয়েছেন।


তিনি আরও জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। ভোটাররা যাতে নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দীর্ঘ আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা-বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে। নিজেদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ এবং গণতান্ত্রিক চর্চা জোরদারে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সময়ের আলো/এনএন
  বিষয়:   শ্রীমঙ্গল  উৎসবমুখর পরিবেশ  ভোটগ্রহণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: