প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম আপডেট: ২৮.১১.২০২৬ ৭:২৮ পিএম

উদ্ধার ইয়াবা। ছবি : সংগৃহীত
উদ্ধার ইয়াবা। ছবি : সংগৃহীত কক্সবাজারের টেকনাফে ১ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, টেকনাফ জালিয়াদ্বীপ সংলগ্ন এলাকায় ২৮ নভেম্বর সকাল ১০টায় উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৮ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদককারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/এনএন