এবার গ্রামীণ ব্যাংকের পটিয়া শাখায় ককটেল হামলা

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভোরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। মুখোশধারী দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলে ব্যাংকের প্রধান ফটকে আগুন

2026-11-28T18:07:46+00:00
2026-11-28T18:08:31+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
এবার গ্রামীণ ব্যাংকের পটিয়া শাখায় ককটেল হামলা
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ৬:০৮ পিএম
মুখোশধারী দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলে গ্রামীণ ব্যাংকের পটিয়া শাখায় আগুন ধরে যায় । ছবি : সংগৃহীত
মুখোশধারী দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলে গ্রামীণ ব্যাংকের পটিয়া শাখায় আগুন ধরে যায় । ছবি : সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভোরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। মুখোশধারী দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরীর তাৎক্ষণিক পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিংলা এলাকায় ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, ভোরে দুই থেকে তিনজন মুখোশধারী ব্যক্তি ব্যাংকের প্রধান ফটক লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে ফটকে আগুন ধরে যায়। বিষয়টি দেখতে পেয়ে ব্যাংকের নৈশপ্রহরী ফায়ার স্প্রে ব্যবহার করে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

খবর পেয়ে পটিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ব্যাংকের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।


পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কবির খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান বলেন, কয়েকজন মুখোশধারী ব্যক্তি ব্যাংকের প্রধান ফটকে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে আগুন ধরে গেলে নৈশপ্রহরী ফায়ার স্প্রে দিয়ে তা নিভিয়ে ফেলেন। ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   এবার  গ্রামীণ ব্যাংক  পটিয়া শাখা  ককটেল হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: