আজহারীর মাহফিল ঘিরে পকেটমারির অভিযোগে ৬৫ নারী আটক

রাজশাহী সংবাদদাতা

সারাদেশ

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে ঘিরে পকেটমারির আশঙ্কায় ৬৫ নারীকে আটক করেছে পুলিশ। দেশের বিভিন্ন এলাকা থেকে

2026-11-28T17:00:15+00:00
2026-11-28T17:00:15+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
আজহারীর মাহফিল ঘিরে পকেটমারির অভিযোগে ৬৫ নারী আটক
রাজশাহী সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:০০ পিএম 
রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে ঘিরে পকেটমারির আশঙ্কা । ছবি : সংগৃহীত
রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে ঘিরে পকেটমারির আশঙ্কা । ছবি : সংগৃহীত
রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে ঘিরে পকেটমারির আশঙ্কায় ৬৫ নারীকে আটক করেছে পুলিশ। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এসব নারী পকেটমার চক্রের সদস্য বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২৮ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান।

পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ার কথা থাকায় পকেটমারির ঘটনা ঘটতে পারে বলে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৫ নারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে এ তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারীর।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

সময়ের আলো/এসকে
  বিষয়:   রাজশাহী  মিজানুর রহমান আজহারী  মাহফিল  ঘিরে  ৬৫ নারী  পকেটমার  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: