ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে,

2026-11-28T16:26:36+00:00
2026-11-28T16:26:36+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই  শিশুর মৃত্যু হয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, তারাকন্দা উপজেলা থেকে ৭ মাসের এক শিশু শিশুকে গত ২৭ নভেম্বর সকালে হাম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ঐদিন সন্ধ্যায় হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির হাম ভাইরাসের জটিলতা থেকে মস্তিষ্ক ও এর চারপাশের আবরণীতে তীব্র সংক্রমণে মারা যায় বলে চিকিৎসকরা জানায়।

এদিকে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে ১০ মাসের আরেকটি শিশু গত ২২ নভেম্বর বিকেলে হাম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটিও গত ২৭ নভেম্বর দুুপরে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই শিশুটির হামের সাথে ফুসফুসে তীব্র সংক্রমণ (সিভিয়ার নিউমোনিয়া) হয়েছে বলে চিকিৎসকরা সন্দেহ করছেন।


হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৪৭ শিশু। চলতি বছরের ১৭ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ৬ হাজার ৭৮০ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৫৪১ শিশু। এ পর্যন্ত এ বছর হাসপাতালটিতে মোট ৯৪ শিশুর মৃত্যু হলো।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ময়মনসিংহ মেডিকেল  হাম  উপসর্গ  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: