নড়াইলে গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক নিহত

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী একটি ট্রলি সড়কের পাশের খাদে পড়ে ইকরামুল মোল্যা (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।

2026-11-28T15:17:27+00:00
2026-11-28T15:17:27+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
নড়াইলে গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক নিহত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম 
নড়াইলে গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক নিহত। ছবি : সময়ের আলো
নড়াইলে গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক নিহত। ছবি : সময়ের আলো
নড়াইল সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী একটি ট্রলি সড়কের পাশের খাদে পড়ে ইকরামুল মোল্যা (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিতে থাকা দুটি গরুও আহত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাইজপাড়া-পোড়াডাঙ্গা-ধলগা সড়কের হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরামুল মোল্যা যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের মৃত আবুবক্কর মোল্যার ছেলে।

স্থানীয় বাসিন্দা সাকিল আহম্মেদ জানান, শনিবার সকালে পাশের খলসি গ্রামের শওকতের বাড়ি থেকে দুটি গরু ট্রলিতে তুলে নড়াইল পৌরসভার গাড়ুচিরা এলাকায় শওকতের মেয়ের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন ইকরামুল। পথে মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর এলাকার একটি মোড়ে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হন। আহত হয় ট্রলিতে থাকা গরু দুটিও।


পরে স্থানীয় লোকজন ইকরামুলকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মেজবাহ আহম্মেদ শাওন জানান, হাসপাতালে আনার বেশ আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইকরামুল দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন। প্রায় ছয় মাস আগে দেশে ফিরে গরুবাহী ট্রলি চালানো শুরু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   নড়াইল  সড়ক দুর্ঘটনা  ট্রলি দুর্ঘটনা  চালক নিহত  ইকরামুল মোল্যা  বাঘারপাড়া  যশোর  হোসেনপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: