প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:৩২ পিএম

মাস্টার আব্দুস সালাম ও মাহাতাব উদ্দিন। ছবি : সংগৃহীত
মাস্টার আব্দুস সালাম ও মাহাতাব উদ্দিন। ছবি : সংগৃহীত বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইলুহার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাস্টার আব্দুস সালাম (৬৩) এবং ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিন (৩০)।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে তাদের নিজ নিজ বাড়িতে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর শনিবার (২৮ নভেম্বর) সকালে তাদের বিরুদ্ধে আগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়। পরে তাদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শনিবার সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই