চুয়াডাঙ্গায় অবৈধ লটাহাম্বারের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ বাহন লটাহাম্বারের ধাক্কায় তাসফিয়া ফারিহাল(১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তাসফিয়া জীবননগর প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির

2026-11-28T14:00:40+00:00
2026-11-28T14:00:40+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় অবৈধ লটাহাম্বারের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:০০ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ বাহন লটাহাম্বারের ধাক্কায় তাসফিয়া ফারিহাল(১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তাসফিয়া জীবননগর প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়ার খবির হোসেনের মেয়ে। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।

জানা গেছে, ফারিহা প্রতিদিনের মতো শনিবার সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যাচ্ছিলো। কালা মসজিদের কাছে পৌঁছলে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি অবৈধ লটাহাম্বার ফারিহার বহনকারী সাইকেলে ধাক্কা দিলে পিস রাস্তার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 


বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান জানান, মাটিভর্তি লটাহাম্বারের ধাক্কায় ফারিহা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লটাহাম্বারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   চুয়াডাঙ্গা  অবৈধ লটাহাম্বার  ধাক্কায়  স্কুল ছাত্রীর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: