জমির ভাগ-বাটোয়ারায় নিভে গেল একটি প্রাণ, অসহায় হলো কৃষক পরিবার

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায়

2026-11-27T15:22:42+00:00
2026-11-27T15:30:23+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
জমির ভাগ-বাটোয়ারায় নিভে গেল একটি প্রাণ, অসহায় হলো কৃষক পরিবার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:২২ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ৩:৩০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ মোল্যা ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছায়মানার-চর গ্রামের ফরহাদ মোল্যার সঙ্গে তাঁর একই বংশীয় চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার লোকজনের দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এ নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন শুক্রবার সকালে ফরহাদ মোল্যা নিজের জমি থেকে ধান কাটছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় পাশের একটি বাগানে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ দাউদ মোল্যা ও তার লোকজন লাঠি দিয়ে ফরহাদ মোল্যাকে পিটিয়ে হত্যা করেন। তবে মারধর ও হত্যার এই অভিযোগ অস্বীকার করেছেন দাউদ মোল্যার পক্ষের লোকজন। 


তাদের দাবি, ফরহাদ মোল্যাকে কোনো আঘাত করা হয়নি; তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। এদিকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লোহাগড়ার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জমি  ভাগ-বাটোয়ারা  নিভে গেল একটি প্রাণ  অসহায়  কৃষক পরিবার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: