গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে নির্যাতনের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সাব্বির খানকে তুলে নিয়ে

2026-11-27T15:05:10+00:00
2026-11-27T15:05:10+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে নির্যাতনের অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম 
ছাত্রদলের নেতারা আহত সাব্বিরকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করান। ছবি : সময়ের আলো
ছাত্রদলের নেতারা আহত সাব্বিরকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করান। ছবি : সময়ের আলো
ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি। পরে কৌশলে পালিয়ে পিরোজপুরে পৌঁছালে জেলা হাসপাতালে ভর্তি হন সাব্বির।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে বলে জানান সাব্বির খান। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির খান জানান, গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহণের একটি বাসে ওঠেন তিনি। রাত ৮টার দিকে বাসটি গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেতগ্রাম এলাকার মাঝামাঝি পৌঁছালে কয়েকজন বাসটি থামান। আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয়ে তারা তার মোবাইল ফোন তল্লাশি করেন।

এ সময় তার ফোনে ছাত্রদলের বিভিন্ন পোস্ট এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকার তথ্য পেয়ে তাকে বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। পরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে শারীরিক নির্যাতন করা হয় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

সাব্বিরের ভাষ্য, অস্ত্রের মুখে জিম্মি করে লাঠিসোঁটা হাতে প্রায় ২০ জনের একটি দল তাকে আটকে রাখে। একপর্যায়ে তার ফেসবুক আইডি থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করা হয়। ওই বক্তব্যের ভিডিও ধারণ করে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়।

তিনি আরও জানান, বাসে তার পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। পরে ওই ব্যক্তি বাসের পেছনের দিকে গিয়ে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলেন। এর কিছুক্ষণ পরই বাসটি থামানো হয়।

একপর্যায়ে কৌশলে সেখান থেকে পালিয়ে অন্য একটি বাসে করে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছান সাব্বির। পরে সিও অফিস এলাকা থেকে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা সাব্বিরকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করেছেন, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন এবং জোরপূর্বক তার ফেসবুক অ্যাকাউন্টে আপত্তিকর বক্তব্য প্রচার করেছেন।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলের মাধ্যমে আহত সাব্বির খানের খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করতে জেলা ছাত্রদলের নেতাদের নির্দেশনা দিয়েছেন তারা।

সময়ের আলো/এনএন










  বিষয়:   গোপালগঞ্জ  ছাত্রদল নেতা  নির্যাতন  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: