স্বজন হারানোর ২০ বছর পর হাতির আক্রমণে ক্ষতবিক্ষত সাহাব উদ্দীন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বয়স তখন পাঁচ বছর। বন্য হাতির আক্রমণে একসঙ্গে হারিয়েছিলেন বাবা, মা ও নানাকে। একই ঘটনায় হাতির শুঁড়ে ছিটকে পড়েও প্রাণে

2026-11-28T14:50:25+00:00
2026-11-28T14:50:25+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
স্বজন হারানোর ২০ বছর পর হাতির আক্রমণে ক্ষতবিক্ষত সাহাব উদ্দীন
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:৫০ পিএম 
হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন মো. সাহাব উদ্দিন। ছবি : সময়ের আলো
হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন মো. সাহাব উদ্দিন। ছবি : সময়ের আলো
বয়স তখন পাঁচ বছর। বন্য হাতির আক্রমণে একসঙ্গে হারিয়েছিলেন বাবা, মা ও নানাকে। একই ঘটনায় হাতির শুঁড়ে ছিটকে পড়েও প্রাণে বেঁচে গিয়েছিলেন মো. সাহাব উদ্দিন। প্রায় ২০ বছর পর আবারও বন্য হাতির আক্রমণের শিকার হয়েছেন তিনি। এবার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে আমুচিয়া এলাকায় প্রায় ১৪টি ছোট-বড় হাতির একটি পাল লোকালয়ে প্রবেশ করে। হাতিগুলো তাড়াতে স্থানীয় লোকজন জড়ো হন। তাদের সঙ্গে ছিলেন সাহাব উদ্দিনও। একপর্যায়ে একটি হাতি দলছুট হয়ে তার দিকে তেড়ে আসে। এতে সড়কে পড়ে গেলে হাতিটি শুঁড় দিয়ে তাকে তুলে দূরে ছুড়ে মারে।
আহত সাহাব উদ্দিন (২৫) আমুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের মৃত বাচা মিয়ার ছেলে। তিনি পেশায় বাগান শ্রমিক।


স্থানীয় ইউপি সদস্য আবু জাফর বলেন, প্রায় ২০ বছর আগে হাতির একটি পাল সাহাব উদ্দিনের বাড়িতে আক্রমণ করে। এতে তার বাবা-মা ও নানা মারা যান। তখন সাহাব উদ্দিনের বয়স ছিল পাঁচ বছর। হাতি তাকেও শুঁড় দিয়ে তুলে ছুড়ে মেরেছিল। তবে খড়ের গাদায় পড়ে প্রাণে বেঁচে যান তিনি।

আহত সাহাব উদ্দিনকে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজর্ষী নাগ বলেন, সাহাব উদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   স্বজন হারানো  হাতির আক্রমণ  ক্ষতবিক্ষত  সাহাব উদ্দীন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: