প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম আপডেট: ২৮.১১.২০২৬ ৩:৫১ পিএম

তাজুল ইসলাম তাজ। ছবি : সংগৃহীত
তাজুল ইসলাম তাজ। ছবি : সংগৃহীত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লার মেঘনা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার ডেমরা থানা পুলিশ রাজধানীর সানারপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে। এ বিষয়ে তথ্য পাওয়ার পর ডেমরা থানা পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে তাকে গ্রেফতার করা হয়।
এ নিয়ে তাজুল ইসলাম তাজ তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন।
ওসি বলেন, শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়।
সময়ের আলো/জোই