নিম্নমানের কয়লা ব্যবহার, ৩ ইটভাটাকে জরিমানা

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের মাদারগঞ্জে নিম্নমানের কয়লা ব্যবহার ও বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার

2026-11-28T17:29:47+00:00
2026-11-28T17:29:47+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
নিম্নমানের কয়লা ব্যবহার, ৩ ইটভাটাকে জরিমানা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম 
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। ছবি : সময়ের আলো
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। ছবি : সময়ের আলো
জামালপুরের মাদারগঞ্জে নিম্নমানের কয়লা ব্যবহার ও বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) নাভিল হোসেন তামিম।

অভিযানকালে উপজেলার জোনাইল পক্ষিমারী এলাকার সোহান ব্রিকসের মালিক মোহাম্মদ রুনুর ইটভাটায় নিম্নমানের কয়লা ব্যবহার, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আবু বক্করের ইটভাটায় ৫০ হাজার টাকা এবং জোনাইল নয়াপাড়া এলাকার আরএসএস ইটভাটায় বিভিন্ন অনিয়মের দায়ে আরও ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটার পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্স ও কয়লার মানসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়।


মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এনএন


  বিষয়:   নিম্নমানের কয়লা ব্যবহার  ইটভাটাকে জরিমানা  জামালপুর  ময়মনসিংহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: