চা-বাগানে ভোট শেষ, পরিবর্তনের আশায় শ্রমিকেরা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

তিন বছর পরপর হওয়ার কথা থাকলেও নানা কারণে এবার আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।শনিবার (২৮

2026-11-28T17:05:29+00:00
2026-11-28T17:05:29+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
চা-বাগানে ভোট শেষ, পরিবর্তনের আশায় শ্রমিকেরা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম 
১৮ চা-বাগানে একযোগে উৎসবমুখর ভোটগ্রহণ শেষ হয়েছে। ছবি : সময়ের আলো
১৮ চা-বাগানে একযোগে উৎসবমুখর ভোটগ্রহণ শেষ হয়েছে। ছবি : সময়ের আলো
তিন বছর পরপর হওয়ার কথা থাকলেও নানা কারণে এবার আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ির ১৮ চা-বাগানে একযোগে উৎসবমুখর ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। এ নির্বাচনের মধ্য দিয়ে পঞ্চায়েত, ভ্যালি কমিটি ও কেন্দ্রীয় কমিটি গঠিত হবে।

শনিবার সকালে সুজানগর চা-বাগান কেন্দ্রে দেখা যায়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন চা-শ্রমিকরা। তাঁদের প্রত্যাশা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, বিশুদ্ধ পানির সংকট নিরসন, জমিসংক্রান্ত জটিলতা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন; এমন নেতৃত্বই নির্বাচিত হলে ভালো হবে।

নির্বাচনসংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশে ২৩১টি চা-বাগান ও শাখায় একযোগে এ ভোটগ্রহণ চলে। এতে প্রায় এক লাখ শ্রমিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফটিকছড়িতে ১৮ চা-বাগানে মোট ভোটার ৮ হাজার ৭০২। পুরুষ ৪ হাজার ৮৮ এবং নারী ৪ হাজার ৬১৪ জন।

এখানকার ১৮ চা-বাগানের ২২টি পঞ্চায়েতের অধীনে ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। নির্বাচন সামনে রেখে এতদিন বাগানগুলোতে পোস্টার, লিফলেট বিতরণ ও ব্যক্তিগত গণসংযোগের মাধ্যমে প্রচারণা চালান প্রার্থীরা।

শ্রমিকদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর চা-বাগানের শ্রমিকদের ন্যায্য দাবি ও দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। নির্বাচিত প্রতিনিধিরা অধিকার আদায়ে কতটা আন্তরিক হন, সেদিকেও নজর রাখবেন তারা।

কর্ণফুলি চা-বাগানের ফেনুয়া ডিভিশন পঞ্চায়েতের সভাপতি পদপ্রার্থী বিপ্লব দে বলেন, ২০১৮ সালের পর আর নির্বাচন হয়নি। ফেনুয়া ডিভিশনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। চুক্তি অনুযায়ী চা-শ্রমিকদের ন্যায্য পাওনা, মজুরি ও ঘরবাড়ির অধিকার আদায়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

নেপচুন চা-বাগানের ভোটার উপলক্ষ্মী ত্রিপুরা বলেন, এখানে বিশুদ্ধ পানির সংকট, জমির সমস্যা, চিকিৎসক ও ওষুধের অভাবসহ কাজের নিরিখ নিয়ে নানা সমস্যা রয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে।

নির্বাচনের সহকারী রিটার্নিং ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। গণনা থেকে ফলাফল পর্যন্ত সব প্রস্তুতি রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে চারজন পুলিশ ও চারজন করে নিরস্ত্র আনসার সদস্য দায়িত্বের পাশাপাশি পুলিশের মোবাইল টিম, প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারাও আছেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ফটিকছড়ি  ভোটগ্রহণ  চা-বাগান শ্রমিক  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: