শহীদ ফিরোজ-জাহাঙ্গীরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ফিরোজ-জাহাঙ্গীরের ৩৬তম মৃত্যু দিবসে বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের কমিউনিস্ট

2026-11-28T19:02:25+00:00
2026-11-28T19:02:46+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
শহীদ ফিরোজ-জাহাঙ্গীরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ৭:০২ পিএম
বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। ছবি : সময়ের আলো
বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। ছবি : সময়ের আলো
ময়মনসিংহে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ফিরোজ-জাহাঙ্গীরের ৩৬তম মৃত্যু দিবসে বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। 

শনিবার (২৮ নভেম্বর) সকালে নগরীর মহাখালী স্কুলের সামনে অবস্থিত বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড এমদাদুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, সিপিবি নেতা মনিরা বেগম অনুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় শহীদের আত্নত্যাগ ও তাদের সাহসী ভূমিকার কথা উল্লেখ করে সংক্ষিপ্ত বক্তব্যে সিপিবি জেলা কমিটির সভাপতি বলেন, ৩৬ বছরেও এ হত্যাকাণ্ডের বিচার হয়নি। এরশাদ সামরিক শাসন বিরোধী আন্দোলনের শহীদদের স্বপ্ন শোষণ-বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। আবারও আমাদের কৃষক-শ্রমিক ও মেহনতী মানুষের মুক্তির লক্ষ্যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আরেকটি গণ-অভ্যুত্থান সংগঠিত করার প্রতিজ্ঞা করেন।

উল্লেখ্য, ১৯৯০ সালের ২৮ নভেম্বর ময়মনসিংহ নগরীর প্রধান সড়ক গাঙিনার পাড় মোড়ে মহাকালী স্কুলের সামনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিল ও সমাবেশ চলছিল। মিছিলে বিপ্লবী ছাত্র সংঘের জেলা কমিটির যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ ও জাসদ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর পুলিশের গুলিতে নিহত হন। সেই ২৮ নভেম্বর ময়মনসিংহের বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও সাংস্কৃতিক পেশার মানুষ তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছেন। 

সময়ের আলো/এনএন




  বিষয়:   শহীদ ফিরোজ-জাহাঙ্গীর  মৃত্যুবার্ষিকী  সিপিবি  ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: