বরিশালে মসজিদের পাশ থেকে ২ হাতবোমা উদ্ধার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের আগৈলঝাড়ায় একটি মসজিদের পাশের পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুলশ্রী

2026-11-28T18:28:03+00:00
2026-11-28T18:28:03+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
বরিশালে মসজিদের পাশ থেকে ২ হাতবোমা উদ্ধার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম 
উদ্ধার হাতবোমা। ছবি : সময়ের আলো
উদ্ধার হাতবোমা। ছবি : সময়ের আলো
বরিশালের আগৈলঝাড়ায় একটি মসজিদের পাশের পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুলশ্রী গ্রামের নুরে মদিনা মসজিদের পাশ থেকে বোমা দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে যায়। পরে মসজিদের পাশের একটি পরিত্যক্ত স্থানে পড়ে থাকা দুটি হাতবোমা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।


ওসি আরও জানান, নাশকতা বা এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। তবে কারা এবং কী উদ্দেশ্যে সেগুলো সেখানে রেখেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বরিশাল  মসজিদ  হাতবোমা উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: