পিরোজপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়ন বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায়

2026-11-28T18:35:46+00:00
2026-11-28T18:35:46+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
পিরোজপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম 
গ্রামীণ ব্যাংক ধানিসাফা ইউনিয়ন শাখা। ছবি : সময়ের আলো
গ্রামীণ ব্যাংক ধানিসাফা ইউনিয়ন শাখা। ছবি : সময়ের আলো
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়ন বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণ ব্যাংক ধানিসাফা সূত্রে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) ভোর পাঁচটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে দেয়ালের পাশে কেরোসিন ঢেলে কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে দেখে পাশের একটি অফিসের নৈশপ্রহরী ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল খালেককে খবর দেন। পরে তিনি আগুন নেভাতে সক্ষম হন।

গ্রামীণ ব্যাংক ধানিসাফা ইউনিয়ন শাখার ব্যবস্থাপক জসিম জমাদ্দার বলেন, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে আগুন দেওয়ার চেষ্টা করে। নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   পিরোজপুর  গ্রামীণ ব্যাংক  মঠবাড়িয়া  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: