প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ এএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিগাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় নোমান গ্রুপের প্রতিষ্ঠান নাইস স্প্যান কারখানার অভ্যন্তরে কাভার্ডভ্যান চাপায় আলতাফ হোসেন (৬৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কারখানার ভেতর গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আলতাফ হোসেন দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার কিসমত সতেজপুর গ্রামের মৃত বাফাজ উদ্দিনের ছেলে। সে কারখানায় বাবুর্চির হিসেবে কর্মরত ছিল।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর কাশেম বলেন, দুপুরে কারখানা থেকে পণ্যবাহী একটি কাভার্ডভ্যান বাহির হওয়ার সময় সে গাড়ির চাকায় পিষ্ট হয়। পরে কারখানা কর্তৃপক্ষ সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় কারখানা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের উপ-পরিদর্শক আরও বলেন, এ ঘটনায় ঘাতক গাড়ীটি আটক করা হলেও ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে।
সময়ের আলো/জোই