প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:২৩ এএম

ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোপাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের সঙ্গে কৃষিপণ্য বোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচাপায় অটোভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মথুরাপুর ভাদড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাটমোহর উপজেলার শুকুরভাঙ্গা গ্রামের অটোভ্যান চালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের কৃষক নজরুল হোসেন (৭০)। এই ঘটনায় আহত হাফিজুল ইসলাম (৪০) ও মোজাম আলীকে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মমিনের অটোভ্যান যোগে অমৃতকুণ্ডা হাটে যাচ্ছিলেন কৃষক নজরুল সহ কয়েকজন। পথিমধ্যে সকাল ৬টার দিকে ভাদড়া বাইপাস মোড়ে দ্রুতগতির বালু বোঝাই একটি ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এসময় অটোভ্যান চালকসহ ঘটনাস্থলেই দুইজন মারা যান।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান বলেন, ট্রাক চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/জোই