ভূরুঙ্গামারীতে গাঁজা ও ইয়াবাসহ নারী গ্রেফতার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রুমা খাতুন (৩৬)

2026-11-29T11:15:21+00:00
2026-11-29T11:15:21+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
ভূরুঙ্গামারীতে গাঁজা ও ইয়াবাসহ নারী গ্রেফতার
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম 
ভূরুঙ্গামারীতে গাঁজা ও ইয়াবাসহ নারী গ্রেফতার
ভূরুঙ্গামারীতে গাঁজা ও ইয়াবাসহ নারী গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রুমা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামারসংলগ্ন একটি ভাড়া বাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপারের উপস্থিতিতে থানা পুলিশের একটি দল বাড়িটিতে তল্লাশি চালায়। এ সময় স্থানীয় সচেতন নাগরিকরাও পুলিশকে সহযোগিতা করেন। তল্লাশিতে তিনটি পলিথিন ও স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে ২০ কেজি গাঁজা এবং ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশের দাবি, রুমা খাতুন ও তার স্বামী গোলাম রব্বানী ওই বাড়ি ভাড়া নিয়ে আন্তজেলা মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তারা ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে বাড়িটিতে মজুত করতেন। পরে সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে এসব মাদক সরবরাহ করতেন।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। এ উপজেলায় মাদক, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ভূরুঙ্গামারী  কুড়িগ্রাম  মাদক উদ্ধার  গাঁজা  ইয়াবা  নারী গ্রেফতার  মাদকবিরোধী অভিযান  মাদক কারবার  পুলিশ অভিযান  চোরাচালান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: