খাগড়াছড়িতে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় ইজিবাইক দিল ৩২ বিজিবি

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে খাগড়াছড়িতে চেঙ্গী বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ইজিবাইক প্রদান করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২

2026-11-29T13:13:34+00:00
2026-11-29T13:13:34+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় ইজিবাইক দিল ৩২ বিজিবি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:১৩ পিএম 
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় ইজিবাইক দিল ৩২ বিজিবি
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় ইজিবাইক দিল ৩২ বিজিবি
বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে খাগড়াছড়িতে চেঙ্গী বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ইজিবাইক প্রদান করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইজি বাইক ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব।


শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি ও খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি । সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের মানবিক এবং সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এ সময় খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   খাগড়াছড়ি  শিক্ষার্থী  যাতায়াত সুবিধা  ইজিবাইক  বিজিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: