পবা ভূমি অফিসে তিন পেট্রোল বোমা নিক্ষেপ, ১টি বিস্ফোরিত

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিস লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, বাকি দুটি

2026-11-29T13:56:47+00:00
2026-11-29T13:56:47+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
পবা ভূমি অফিসে তিন পেট্রোল বোমা নিক্ষেপ, ১টি বিস্ফোরিত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:৫৬ পিএম 
পবা ভূমি অফিসে তিন পেট্রোল বোমা নিক্ষেপ, ১টি বিস্ফোরিত
পবা ভূমি অফিসে তিন পেট্রোল বোমা নিক্ষেপ, ১টি বিস্ফোরিত
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিস লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও ঘটেনি।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রোববার (২৯ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে তিনি পারিলা ইউনিয়নের পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রও পরিদর্শন করেন। এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন ও সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন। এর আগে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলার বিষয়টি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভূমি অফিসে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড সংরক্ষিত থাকে। এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।

তিনি আরও বলেন, হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও পল্লী বিদ্যুৎ কার্যালয়গুলোতে নাইট গার্ড মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল অব্যাহত রয়েছে। জনস্বার্থে সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।


ইউএনও মো. ইবনুল আবেদীন বলেন, সম্প্রতি বিমানবন্দর ও খড়খড়ি উপকেন্দ্রে হামলার পর এবার উপজেলা ভূমি অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। নাইট গার্ড ও নিরাপত্তাকর্মীরা সতর্ক থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, উপজেলা পরিষদ, ভূমি অফিস, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও সন্দেহভাজন ব্যক্তির তৎপরতা চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাজশাহী  পবা  পবা উপজেলা ভূমি অফিস  পেট্রোল বোমা  দুর্বৃত্তের হামলা  কাজী শহিদুল ইসলাম  খড়খড়ি উপকেন্দ্র  নিরাপত্তা জোরদার  রাজশাহীর খবর  আইনশৃঙ্খলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: