চিরকুট লিখে ছাত্রদল নেতাকে হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণায় ছাত্রদল নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও চিরকুট ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়

2026-11-29T17:27:10+00:00
2026-11-29T17:27:10+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
চিরকুট লিখে ছাত্রদল নেতাকে হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম 
ছাত্রদল নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে এসব জিনিস ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। ছবি : সময়ের আলো
ছাত্রদল নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে এসব জিনিস ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। ছবি : সময়ের আলো
নেত্রকোণায় ছাত্রদল নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও চিরকুট ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে চিরকুটে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে পৌর শহরের সাতপাই এলাকার কেডিসি রোড সংলগ্ন ছাত্রদল নেতা আমিরুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এসব জিনিস ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পরে আমিরুল বিষয়টি জানতে পেরে কার্যালয়ে যান। খবর পেয়ে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আমিরুল ইসলাম নেত্রকোণা শহরের সাতপাই এলাকার আকরাম হোসেনের ছেলে। তিনি নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

চিরকুটে আমিরুলকে অশালীন ভাষায় গালিগালাজ করার পাশাপাশি আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর শহরের মোক্তারপাড়ার জুলাই চত্বরে নিয়ে মারধর করে বুকে ছয়টি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। নেত্রকোণা থেকে তার বাড়িঘর সরিয়ে নেওয়ার সুযোগ নেই বলেও চিরকুটে উল্লেখ করা হয়েছে। চিরকুটের শেষে ‘সর্বহারা গ্রুপ’ লেখা রয়েছে। এ ছাড়া এতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ দুটি স্লোগানও লেখা আছে।

বিষয়টি নিয়ে আমিরুল ইসলাম বলেন, জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। সে কারণেই আওয়ামী লীগ-সমর্থিতরা এ ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা। চিরকুটে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।


নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়াও আমিরুলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   চিরকুট  ছাত্রদল নেতা  হুমকি  নিরাপত্তাহীনতা  পরিবার  নেত্রকোণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: